Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘আমি মরিয়া’, ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক রোহিত, চাপ বাড়ালেন গম্ভীরের উপর?

    2 days ago

    টি-২০ ও টেস্ট থেকে রোহিত অবসর নিয়েছেন। এখন একটা ফরম্যাটই খেলছেন। আর সেটাতেই জিততে চান। তিনি যে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়।

    রোহিত শর্মা কি আদৌ ২০২৭ বিশ্বকাপে খেলবেন? টিম ম্যানেজমেন্ট কি তাঁকে পরিকল্পনায় রাখছে? টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে এমন হাজারো প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। রোহিত নিজে কী চাইছেন, সেসব নিয়েও বিস্তর প্রশ্ন ছিল। এবার সব জল্পনার জবাব দিয়ে দিলেন হিটম্যান নিজেই। সাফ বলে দিলেন, তিনি শুধু ২০২৭ বিশ্বকাপ খেলতে চান না, তিনি ওই বিশ্বকাপে দলকে জেতাতে মরিয়া।

    টি-২০ ও টেস্ট থেকে রোহিত অবসর নিয়েছেন। এখন একটা ফরম্যাটই খেলছেন। আর সেটাতেই জিততে চান। তিনি যে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়। এবার প্রকাশ্যেই রোহিত বলে গেলেন, ২০২৭ বিশ্বকাপ খেলতে তিনি মরিয়া। বুধবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে ৫০ ওভারের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন হিটম্যান।

    রোহিতের কথায়, “আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই এবং দেশকে ট্রফি জেতাতে চাই। এই ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তখন টি২০ বিশ্বকাপ, আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুই ছিল না। ক্রিকেটের সেরা ট্রফি বলতে ছিল এই বিশ্বকাপই। যেটা চার বছরে একবার হয়।” আসলে ৫০ ওভারের বিশ্বকাপ হিটম্যানের কাছে অধরা মাধুরী। গোটা দুই টি-২০ বিশ্বকাপ জিতেছেন। পাঁচ-ছটা আইপিএল ট্রফি আছে। একটা চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। নেই শুধু ৫০ ওভারের বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপে শেষ ল্যাপে গিয়েও মহার্ঘ্য ট্রফি অধরা থেকে গিয়েছে। সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে ২০২৭-কেই টার্গেট করছেন রোহিত। তিনি বলছেন, “ওই একটা ট্রফির ওজন সাংঘাতিক। তাই সেটা জেতার আপ্রাণ চেষ্টা করব। আমার সবটা দিয়ে ওই ট্রফিটা পেতে চাই। আমি মরিয়া। সর্বস্ব দিয়ে পরিশ্রম করব।”

    তিনি বলছেন, “ওই একটা ট্রফির ওজন সাংঘাতিক। তাই সেটা জেতার আপ্রাণ চেষ্টা করব। আমার সবটা দিয়ে ওই ট্রফিটা পেতে চাই। আমি মরিয়া। সর্বস্ব দিয়ে পরিশ্রম করব।”

    টেস্ট দল থেকে অবসরের পর প্রথম দুই সিরিজে ভালো ফর্মে ছিলেন রোহিত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। আপাতত মাস কয়েক ওয়ানডে নেই। টি-২০ বিশ্বকাপ ও আইপিএলের পর ফের ৫০ ওভারের ক্রিকেট। তখন আদৌ রোহিতকে ওয়ানডে-তে ভাবা হবে তো? সে প্রশ্ন রয়েই গিয়েছে। তবে যেভাবে তিনি প্রকাশ্যে ২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানালেন, সেটা পরোক্ষে কোচ গৌতম গম্ভীরের উপর চাপ সৃষ্টির কৌশলও হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    অন্যায়ভাবে সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে, সূর্যদের বিরুদ্ধে নামার আগে বিস্ফোরক নামিবিয়া অধিনায়ক
    Next Article
    ভারতবিরোধিতা অতীত, এবার বিসিসিআইয়ের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাংলাদেশের! ইঙ্গিত বিসিবি সভাপতির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment