Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘সুসম্পর্কে’ ক্রিকেট-অস্ত্র তারেকের!

    1 day ago

    পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগের ইউনুস সরকারের নিষেধাজ্ঞার এখন আর কোনও গুরুত্ব নেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা জানিয়েছিল।

    ঠিক সময়মতো পালটি খেল বাংলাদেশ। আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নিল তারেক রহমানের সরকার। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা জানিয়েছিল। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন।

    শনিবারই শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর ইউনুসের সরকার ঘোষণা করেছিল, আইপিএলের সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার নিষিদ্ধ করা হবে। এবার বাংলাদেশের তথ্যমন্ত্রী বলছেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।”

    বস্তুত ফেব্রুয়ারিতে নির্বাচনের পালাবদলের পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে তারেক সরকার। ক্রিকেটও তার মধ্যে অন্যতম। দায়িত্ব পাওয়ার পরই সেদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছিলেন, নিষেধাজ্ঞা তোলার বিষয়ে তাঁরা আলোচনা করবেন। এবার জানিয়ে দেওয়া হল, আগের ইউনুস সরকারের নিষেধাজ্ঞার এখন আর কোনও গুরুত্ব নেই। অর্থাৎ, যদি সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে আইপিএল দেখানোর প্রক্রিয়া শুরু করে তাহলে সরকার পাশেই থাকবে।

    আইপিএলে বাংলাদেশের কোনও ক্রিকেটার নেই। নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে বাদ দিয়েছিল কেকেআর। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপও খেলতে আসেনি। তবে নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। এ নিয়ে কোনও সমস্যা হওয়া উচিত নয়।”

    Click here to Read More
    Previous Article
    ‘আজকাল বউয়ের কথায় অবসর নেয়’, ফের বিস্ফোরণ যোগরাজের, রো-কো’কেও ‘ধিক্কার’ যুবির বাবার
    Next Article
    ছক্কা মারা শেখাচ্ছেন রাসেল, পেস বিভাগের নড়বড়ে অবস্থা সামলে দেবে নাইটদের ঝোড়ো ব্যাটিং?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment