Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    আইএসএলের জন্য ২০০০ কোটি টাকার বিড, ফেডারেশনকে বিরাট প্রস্তাব লন্ডনের সংস্থার

    2 days ago

    এবারের আইএসএল আয়োজন নিয়ে কম দুশ্চিন্তা ছিল না। আগে এফএসডিএল বার্ষিক যে পরিমাণ টাকা দিত, এবার তার থেকেও বেশি অর্থ দিতে তৈরি নতুন সংস্থা।

    এবারের আইএসএল আয়োজন নিয়ে কম দুশ্চিন্তা ছিল না। অবশেষে সংক্ষিপ্ত লিগই ভরসা দেশের ফুটবলভক্তদের। তবে এর মধ্যেই বিরাট সুখবর আসতে চলেছে। ২০ বছরের জন্য আইএসএলের কর্মাশিয়াল রাইটের জন্য ২০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে জিনিয়াস স্পোর্টস। সেই হিসেবে আগের সংস্থা এফএসডিএল বার্ষিক যে পরিমাণ টাকা দিত, তার থেকেও বেশি অর্থ দিতে তৈরি এই সংস্থা।

    ১৫ বছরের জন্য আইএসএল আয়োজনের জন্য এসেছিল এফএসডিএল। তাদের সঙ্গে গতবার চুক্তি শেষ হয়। তারপর আইএসএল কে আয়োজন করবে, সেই নিয়ে প্রবল সংশয় উপস্থিত হয়। একবার টেন্ডার ডেকে ব্যর্থ হয় সর্বভারতীয় ফুটবল সংস্থা। মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন সংবিধান তৈরির কাজও চলে। সব মিলিয়ে এবারের আইএসএল শুরু হতে অনেকটাই দেরি হয়েছে।

    এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য যে টেন্ডার ডাকা হয়, তাতে ভালোই সাড়া পেয়েছে এআইএফএফ। লন্ডনের সংস্থা জিনিয়াস স্পোর্টস আইএসএল ও ফেডারেশন কাপের ২০ বছরের চুক্তির জন্য ২১২৯ কোটি টাকার দর হেঁকেছে। যেখানে শুরুর দিকে বছরে ৬৫ কোটি টাকা করে দেওয়া হবে। পরে তা বাড়তে বাড়তে মোট ২১২৯ কোটি টাকায় পৌঁছবে। এখান থেকে ক্লাবগুলোও শেয়ার পাবে বলে জানা গিয়েছে। যদিও ক্লাবরা এই প্রস্তাবে খুশি নয়। জিনিয়াস স্পোর্টস ছাড়াও ফ্যান কোড দরপত্র জমা দিয়েছে। তাদের বিড বছরে ৩৬ কোটি টাকা। যা প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে।

    সাম্প্রতিক সময়ে দেশের সেরা লিগ আয়োজন নিয়ে জটিলতা চলছে, তাতে কর্মাশিয়াল রাইটের জন্য এই বিড নিঃসন্দেহে বিরাট স্বস্তির। এআইএফএফের সহ-সচিব এম. সত্যনারায়ণ ফোনে জানান, “২৯ মার্চ এক্সকিউটিভ কমিটির মিটিং রয়েছে। সেখানে আমরা এই প্রস্তাবের বিষয়টি সামনে রাখব। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা রিলায়েন্সের থেকেও বেশি ভালো বিড। এই সংস্থা ফিফা, এএফসি’র সঙ্গেও কাজ করেছে। তবে এখনই আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছি না।” অন্যদিকে ভারতীয় মহিলাদের লিগ ও তার দ্বিতীয় ডিভিশনের জন্য ক্যাপরি স্পোর্টস দরপত্র জমা দিয়েছে। ২০ বছরের জন্য ১৬৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা।

    Click here to Read More
    Previous Article
    মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ কটাক্ষ নাসিম শাহর, কড়া পদক্ষেপ পাক বোর্ডের, রেগে লাল নকভিরাও!
    Next Article
    ‘ইমরানকে মুক্তি দিন’, জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাঠে ভক্ত, ঢুকতেই দিলেন না নিরাপত্তারক্ষীরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment