Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    আইএসএলের ডামাডোলের মাঝেই ফ্রন্টলাইনে আই লিগ, বড়সড় সিদ্ধান্ত নিল ফেডারেশন

    1 day ago

    আইএসএল নিয়ে ডামাডোলের মাঝে শিরোনামে আই লিগ। বড়সড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

    আইএসএল নিয়ে ডামাডোলের মাঝে শিরোনামে আই লিগ। বড়সড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ে যাবে আইএসএলের। এই পরিস্থিতিতে জানা গেল, চলতি মরশুমের এই প্রতিযোগিতা আয়োজিত হবে ইন্ডিয়ান ফুটবল লিগ নামে।

    ১৯৯৬ সালে জাতীয় লিগ নামে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। তবে ২০০৭ সালে এর নাম বদলে হয় আই লিগ। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই লিগ। তবে ভবিষ্যৎ নিয়ে নানান জটিলতার পর আইএসএলের পাশাপাশি আই লিগ নিয়েও নানান সমস্যা তৈরি হয়। বরফ গলাতে আইএসএল এবং আই লিগের ক্লাবগুলির সঙ্গে ধাপে ধাপে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে সেই সব সমস্যা সমাধানের পর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ।

    জানা গিয়েছে, আই লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলিই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আই লিগের নাম পাল্টে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখার প্রস্তাব দিয়েছিল। লিগ শুরুর প্রায় ১০ দিন আগে এআইএফএফ তাতে সম্মতি দিয়েছে। এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকে খোঁচা মেরে বলছেন, নাম বদল করার চেয়ে পরিকাঠামো বদলের দরকার। কেউ আবার ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

    ১১ দল নিয়ে আই লিগ শুরু হওয়ার কথা আই লিগ। কথা ২১ ফেব্রুয়ারি থেকে, নতুন ফরম্যাটে। আইএসএলে চার্চিল ব্রাদার্সের অন্তর্ভুক্তির আবেদন নাকচ করেছে ফেডারেশনের কার্যকরী সমিতি। তাই চার্চিলের আই লিগ খেলা নিয়ে কোনও সংশয় নেই। দু’টি দফায় হবে এই লিগ। প্রথম দফায় সমস্ত দল সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ ম্যাচে অংশগ্রহণ করবে। দ্বিতীয় দফায় দু’টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। এবার আই লিগের চূড়ান্ত রাউন্ডে প্রথমবার দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে। তাছাড়াও থাকছে আইজল এফসি, চানমারি এফসি, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, চার্চিল ব্রাদার্স, রাজস্থান ইউনাইটেড, নামধারী এফসি, শিলং লাজং এফসি, রিয়াল কাশ্মীর এফসি এবং শ্রীনিধি ডেকান।

    Click here to Read More
    Previous Article
    ফুটবলে দরাজহস্ত মুখ্যমন্ত্রী, ইস্টবেঙ্গলের পর এবার নিখরচায় যুবভারতীতে খেলবে মোহনবাগান
    Next Article
    বিশ্বকাপে প্রথম জয়, নেপালকে ১০ উইকেটে উড়িয়ে টি-টোয়েন্টি ‘সুবর্ণ’ অধ্যায় শুরু ইটালির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment