Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Aditya Dhar: দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!

    4 days ago

    কলকাতা: তাঁর ছবি প্রেক্ষাগৃহে রেকর্ড ব্যবসা করেছে। রণবীর সিংহের (Ranveer Singh)-এর 'ধুরন্ধর' (Dhurandhar) উল্লেখযোগ্য ব্যবসা করার পরে, এবার 'ধুরন্ধর ২' প্রেক্ষাগৃহে নিয়ে আসতে চলেছেন আদিত্য। ডিসেম্বরের শুরুর দিকে মুক্তি পায় 'ধুরন্ধর'। প্রেক্ষাগৃহে রেকর্ড ব্যবসা করে ছবিটি। মার্চের ১৯ তারিখ মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। তবে অনেকেই জানেন না, বক্সঅফিস সফল এই পরিচালকের একটা সময়ে কোনও পরিকল্পনাই ছিল না সিনেমা পরিচালনা করার! একটা সময়ে নাকি ক্রিকেটার হতে চেয়েছিলেন আদিত্য ধর (Aditya Dhar)!

    সম্প্রতি, আদিত্য ধরকে নিয়ে একটি সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন প্রিয়দর্শন। আর সেখানেই প্রকাশ পায় যে, আদিত্য প্রথম জীবনে পরিচালক হতে চাননি মোটেই। কিন্তু অধরা রয়ে গিয়েছিল তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সেই কারণে কার্যত অবসাদে চলে যান আদিত্য। নতুন কাজ, অন্য জীবনের খোঁজে তিনি চলে আসেন মুম্বই। আর তারপরে, মায়ানগরীই বদলে দেয় তাঁর জীবন। প্রিয়দর্শনের দাবি, অল্প বয়সে আদিত্য ধর একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। ভীষণ ভাল খেলতেন তিনি। কিন্তু পূর্ণ হয়নি ২২ গজের স্বপ্ন। ক্রিকেট মাঠের রাজনীতির সঙ্গে পেরে ওঠেননি আদিত্য। তাই কেরিয়ারে উন্নতি হওয়ার পথ বন্ধ হয়ে যায়। 

    প্রিয়দর্শন বলছেন, 'আদিত্য একজন প্রতিভাবান ক্রিকেটার ছিল। কিন্তু ও অনুর্ধ্ব ১৯-এর দলে তিনি সুযোগ পাননি, রাজনীতি করে ওঁকে দলে সুযোগ পেতে দেওয়া হয়নি। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন আদিত্য, চুপ করে ঘরে বসে থাকতেন। এই পরিস্থিতির মধ্যেই একজন একবার তাঁকে একটি সিনেমা দেখাতে নিয়ে যান। সেটাই যেন বদলে দেয় তাঁর জীবন। সিনেমাটা ছইল 'গর্দিশ'। সিনেমাটি দেখে আদিত্য বলেন, তিনি এইরকম সিনেমাই তৈরি করতে চান এবং সেই কারণে তিনি মুম্বই যেতে চান।'

    ২২ গজে যে সাফল্য আদিত্য পাননি, সেটাই যেন তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। আদিত্য মনোযোগ দেন সিনেমা তৈরিতে। তবে মুম্বই আসার পরেও সহজ হয়নি তাঁর পথটা। প্রিয়দর্শন জানিয়েছেন, মুম্বই এসে একেবারে কাজ পেয়ে যাওয়া সহজ ছিল না। চিত্রনাট্য নিয়ে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হত। প্রত্যাখ্যাত ও হয়েছেন অনেক। সেই সময়ে আদিত্যর মানসিক স্থিতি ঠিক ছিল না। তিনি এমনিতেই যথেষ্ট অবসাদে ছিলেন। তবে এই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠেন তিনি। কাজ ও পান।

    Click here to Read More
    Previous Article
    Dipika Kakar: মানসিক অবসাদ, শরীরে ক্লান্তি-যন্ত্রণা... অস্ত্রোপচারের পরে কেমন আছেন দীপিকা কক্কর?
    Next Article
    Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment