Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    আচমকা হাসপাতালে ভর্তি তারকা ব্যাটার, বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে উদ্বেগে টিম ইন্ডিয়া!

    1 day ago

    এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি। এর মধ্যে দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের আরেক তারকা ব্যাটার নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

    হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে প্রবল উদ্বেগে টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। পেটের সমস্যায় আগের ম্যাচ থেকেই ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোয় দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অভিষেক কেমন আছেন, কবে ছাড়া পাবেন বা দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, তা ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়নি।

    জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক।

    মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।” কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ কমছে। সেক্ষেত্রে অভিষেকের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। তবে অভিষেক না খেললে সেটা ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে।

    এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেননি। এর মধ্যে অভিষেক শর্মাও নেই বললেই চলে। তবে একটা ভালো খবরও থাকছে ভারতের জন্য। অসুস্থতা সারিয়ে এদিন টিমের সঙ্গে অনুশীলন করলেন বুমরা। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।

    Click here to Read More
    Previous Article
    চার ম্যাচ পর থামল ম্যান ইউয়ের জয়রথ, ‘ভীষ্মের প্রতিজ্ঞা’য় ৫০০ দিন চুল কাটা হচ্ছে না ভক্তের
    Next Article
    ছেলের বিয়েতে মোদি-রাহুলকে নিমন্ত্রণ শচীনের, আমন্ত্রিতদের তালিকায় আর কারা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment