Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ৭০০ কোটির বিমানে এসে রোনাল্ডো উদ্ধার করুক! যুদ্ধে আটকে আজব আর্জি ক্যারিবিয়ান ক্রিকেটারের

    3 days ago

    ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবার একটা বড় অংশই বিপর্যস্ত। বাড়ি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের গোটা দল। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ক্যারিবিয়ান তারকা রোনাল্ডোকে অনুরোধ করলেন ৭০০ কোটি টাকার বিমান পাঠিয়ে তাঁদের নিয়ে যেতে।

    যুদ্ধের জেরে দেশে ফেরা নিয়ে হাজারো সংশয়। তাই ভরসা কে? কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবেদন করছেন কে? ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আকিল হোসেন। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ক্যারিবিয়ান তারকা রোনাল্ডোকে অনুরোধ করলেন ৭০০ কোটি টাকার বিমান পাঠিয়ে তাঁদের নিয়ে যেতে।

    গত শনিবার গভীর রাতে আমেরিকা-ইজরায়েলের হামলা আছড়ে পড়ে ইরানে। তারপর থেকেই যুদ্ধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। এদিকে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে পাঁচদিন আগে। তবু বাড়ি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের গোটা দল। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবার একটা বড় অংশই বিপর্যস্ত। তা নিয়ে সোশাল মিডিয়ায় নিজের হতাশা উগরে দিয়েছিলেন কোচ ড্যারেন স্যামি। তবে জয় শাহর আইসিসি তৎপর হয়েছে তাঁদের দেশে ফেরানোর জন্য।

    এবার একই রকমভাবে সমস্যার কথা জানালেন স্পিনার আকিল হোসেন। তবে আইসিসি বা নিজেদের দেশের ক্রিকেট বোর্ডকে নয়। তিনি অনুরোধ করলেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি রোনাল্ডোকে অনুরোধ করছি, আপনার বিমানটা পাঠান ও আমাকে উদ্ধার করুন।’ পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেন।

    মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো সৌদি আরবও পুড়ছে যুদ্ধের আগুনে। সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে। তারপরই বড় পদক্ষেপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তড়িঘড়ি সৌদি আরব ছেড়ে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন। ৬১ মিলিয়ন ইউরো অর্থাৎ ৭০০ কোটি টাকার ব্যক্তিগত বিমানে সঙ্গী জর্জিনা রডরিগেজ ও ৫ সন্তানকে নিয়ে রিয়াধ ছাড়েন পর্তুগিজ কিংবদন্তি। তাছাড়া রোনাল্ডোর চোটও আছে। মাদ্রিদেই তাঁর চিকিৎসা হবে।

    Click here to Read More
    Previous Article
    ‘অপয়া’ হোটেলে আর নয়! বিশ্বকাপ ফাইনালের আগে রাতারাতি ঠিকানা বদলে ফেলল টিম ইন্ডিয়া
    Next Article
    সেমিফাইনালের পর গম্ভীর-জয় শাহর জোর বচসা! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment