Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ২৫৪ বছরের ইতিহাসে প্রথম, বিশ্বকাপ ফাইনালের দিন ৫ বলে ৫ উইকেট নিয়ে নজির কিউয়ি পেসারের

    2 days ago

    বিশ্বকাপ ফাইনালের দিনই প্রথম শ্রেণির ম্যাচে রেকর্ড ফড়লেন কিউয়ি পেসার। তিনিই বিশ্বের প্রথম বোলার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচ উইকেট নিলেন। এখানেই শেষ নয়, রেকর্ড আরও রয়েছে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত নামছে ইতিহাস বদলে দিতে। রোববার নিউজিল্যান্ডকে হারালে টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে নজির গড়বে টিম ইন্ডিয়া। তাছাড়াও দেশের মাটিতেও বিশ্বকাপ জেতা প্রথম দল হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমাররা। তার আগেই অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ড পেসার। ৫ বলে ৫ উইকেট তুলে নিলেন তিনি।

    বিশ্বকাপ ফাইনালের দিনই প্রথম শ্রেণির ম্যাচে রেকর্ড ফড়লেন কিউয়ি পেসার। তিনিই বিশ্বের প্রথম বোলার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচ উইকেট নিলেন। এখানেই শেষ নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ বলে ৬ উইকেট নেওয়া প্রথম বোলার হিসাবেও ইতিহাস গড়েন। সব মিলিয়ে তাঁর নামের পাশে ১১ ওভারে ২৫ রান দিয়ে ৭ উইকেট। নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে নেপিয়ারে এই নজির গড়েন সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে মাঠে নামা ব্রেট। তাঁর বিধ্বংসী স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

    প্রথম ব্যাটিং করে ৩৭৩ রানে অল আউট হয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। জবাবে ব্রেটের তাণ্ডবে ধসে পড়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস। তৃতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন ব্রেট রান্ডেল। নিজের পরের ওভারে পরপর জিৎ রাভাল, জো কার্টার, রবার্ট ও’ডোনেল এবং ক্রিশ্চিয়ান ক্লার্ককে সাজঘরের রাস্তা দেখান তিনি। পাঁচ ওভারে ৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে নর্দার্ন ডিস্ট্রিক্টস। এই সময় রান্ডেলের বোলিং পরিসংখ্যান ছিল ২.৪-১-২-৫। তাঁর বিধ্বংসী স্পেলের দাপটে মাত্র ৮২ রানে অলআউট হয়ে ফলো-অন করতে বাধ্য হয় তারা।

    ম্যাচ শেষে রান্ডেল বলেন,”এটা এখনও বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য মুহূর্ত! হ্যাটট্রিকের পরেও আমি শুধু একই জায়গায় বল করেছি। আমাদের সব সময় বলা হয়, উইকেটের খোঁজে বাড়তি কিছু না করতে। তাই একই পরিকল্পনা মেনে বল করে গিয়েছিলাম। সেটাই কাজে দিয়েছে।” উল্লেখ্য, ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসাবে পাঁচ বলে ৫ উইকেট নিলেন তিনি। ১৭৭২টি প্রথম শ্রেণির ক্রিকেটে যা কখনও হয়নি, তা করে দেখিয়েছেন কিউয়ি পেসার।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ ফাইনালের দিনই আইপিএল শুরুর ঘোষণা, প্রথম ম্যাচেই মাঠে নামছেন বিরাটরা?
    Next Article
    ব্যাটে-বলে রাজত্ব সূর্যদের, ইতিহাস গড়ে তৃতীয়বার ভুবনজয়ী টিম ইন্ডিয়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment